ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
নয়াপল্টনে জনসমুদ্র, চলছে বিএনপির সমাবেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 3:49 PM

নয়াপল্টনে জনসমুদ্র, চলছে বিএনপির সমাবেশ

নয়াপল্টনে জনসমুদ্র, চলছে বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুর দুইটায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টনে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। দুপুর থেকেই নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে উত্তাল নয়াপল্টন।

ঢাকা মহানগর বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকে।‘খালেদা, জিয়া, জিয়া, খালেদা, তারেক, রহমান, রহমান, তারেক রহমান’ স্লোগানে পুরো নয়াপল্টন এলাকা এখন প্রকম্পিত।নেতাকর্মীদের মিছিল-স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনের চারপাশ।

‘আমার নেত্রী আমার মা, বন্দী থাকতে দেবো না’, ‘আমার মা জেলে কেন, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই’, ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবে না’, ‘হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে ন’- ইত্যাদি স্লোগানে দিচ্ছেন। নেতাকর্মীদের হাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুনও দেখা গেছে।

এর আগে রবিবার সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অথবা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমিত চেয়েছি। তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমিত দিয়েছে। দুপুর দুইটা থেকে আমাদের সমাবেশ শুরু হবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার সমাবেশ করার কথা ছিল বিএনপির। পুলিশের অনুমতি না থাকায় সেদিন আর করা হয়নি।

গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার সমাবেশ করার ঘোষনা দেন রুহুল কবির রিজভী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status