ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
সংগীতজ্ঞ ওস্তাদ মোবারক হোসেন খান আর নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 3:26 PM

সংগীতজ্ঞ ওস্তাদ মোবারক হোসেন খান আর নেই

সংগীতজ্ঞ ওস্তাদ মোবারক হোসেন খান আর নেই

চলে গেলেন বিশিষ্ট সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহা পরিচালক মোবারক হোসেন খান। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন।

মোবারক হোসেন খান গতরাতে নিজ বাসভবনে ঘুমের মাঝে পরপারে চলে যান। মরহুমের জানাজা ও দাফন তার সন্তান দেশে এলে অনুষ্ঠিত হবে। বর্তমানে তার মরদেহ বারডেম এর হিমঘরে রাখা হয়েছে ।

স্বাধীনতা উত্তর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মোবারক হোসেন খান। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কার ভূষিত হন এবং ২০০২ সালে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি উপমহাদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খানের তৃতীয় পুত্র ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status