ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরায় কৃষকের গায়ে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 November, 2019, 1:03 PM

সাতক্ষীরায় কৃষকের গায়ে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

সাতক্ষীরায় কৃষকের গায়ে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

সাতক্ষীরার কলারোয়ায় সুলতান দালাল (৫০) নামে এক কৃষকের গায়ে পেট্রল ঢেলে আগুন নিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কলারোয়া উপজেলার নাছোপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুলতান দালাল কলারোয়া উপজেলার নাতপুর গ্রামের শহর আলী দালালের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন সুলতান জানান, শনিবার রাতে উপজেলার মাদ্রা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় দুইজন লোক মোটরসাইকেলে করে এসে তার গতিরোধ করে। তাদের একজন তার মুখে টর্চ লাইট ধরে রাখে এবং অপরজন পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক মাহবুব হোসেন জানান, সুলতান দালালের মুখমণ্ডল ও হাত পুড়ে গেছে। তার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস জানান, আমি ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status