ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
তাজরীন ট্রাজেডির ৭ বছর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 12:07 PM

তাজরীন ট্রাজেডির ৭ বছর

তাজরীন ট্রাজেডির ৭ বছর

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর পূর্ণ হল রোববার (২৪ নভেম্বর)। ২০১২ সালের এই দিনে সন্ধ্যা ৬টার দিকে পোশাক কারখানাটিতে আগুন লাগে। সরকারি হিসেবে ওই ঘটনায় প্রাণ হারায় ১১৩ জন। আহত হয় আরও শত শত শ্রমিক। আহতদের মধ্যে এক বছর পর আরও এক শ্রমিক মারা যান।

এদিকে অগ্নিকাণ্ডের সাত বছর পূর্তিতে কারখানার সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানিয়েছে তাদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন।

সকাল ৮টা থেকে নিশ্চিন্তপুর এলাকার তাজরীন ফ্যাশনের সামনে শ্রমিকরা জড়ো হতে থাকে। পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানানো হয়। এছাড়া নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও করা হয়।

এসময় শ্রমিক নেতা ও শ্রমিকরা বলেন, তাজরীন ট্রাজেডির আজ সাত বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়নি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার বিচার করতে হবে।

শ্রমিক সংগঠনগুলো হলো- বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ বস্ত্র, পোশাক শিল্প শ্রমিক লীগ।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরীন গামেন্টেসে অগ্নিকাণ্ডে প্রায় ১১৩ জন শ্রমিক নিহত হন। এছাড়া আহত হন প্রায় তিন শতাধিক শ্রমিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status