ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
পুরুষ দিবসের সমালোচনা করে যা বললেন তসলিমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 12:04 PM

পুরুষ দিবসের সমালোচনা করে যা বললেন তসলিমা

পুরুষ দিবসের সমালোচনা করে যা বললেন তসলিমা

‘পুরুষ ও ছেলেদের স্বাতন্ত্র্য’ প্রতিপাদ্য সামনে রেখে ১৯ নভেম্বর পালিত হয়েছে বিশ্ব পুরুষ দিবস।

কিন্তু দিবসটির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

শনিবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ নামে একটা দিবস বানিয়েছে ‘পুরুষ অধিকার আন্দোলন’ MRA (Men’s Rights Activists)- এর সঙ্গে যুক্ত একটি লোক। টমাস ওস্টার নাম।

বানানো এই দিবসটি এখন পুরোপুরিই পুরুষ অধিকার আন্দোলনের এক পাল ভয়ংকর নারীবিদ্বেষী কর্মীর নিয়ন্ত্রণে।

তিনি লিখেন, এই দিবস প্রথম উদযাপিত হয় ভারতে, ২০০৭ সালে। ভারতের কিছু লোক নারীদের বিরুদ্ধে বিষোদগার করে, সংসদ থেকে নারী কোটা বাতিল করার, নারী নির্যাতন আইন বিলুপ্ত করার, পণপ্রথা বহাল রাখার, ধর্ষণের জন্য ধর্ষককে নয়, নারীদের দোষ দেবার দাবি জানিয়ে ‘পুরুষ দিবস’ পালন করে।

তসলিমা আরও লেখেন, পুরুষ নানা কারণে অত্যাচারিত হয়। কিন্তু পুরুষরা পুরুষ হওয়ার কারণে অত্যাচারিত হয় না। নারীরাও নানা কারণে অত্যাচারিত হয়, নারীরা কিন্তু একটি ভিন্ন কারণেও অত্যাচারিত হয়, নারী হওয়ার কারণে।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, নারীদের অধিকার আন্দোলনের মূল উদ্দেশ্য নারী বলে কাউকে অত্যাচার নির্যাতন করা চলবে না। পুরুষেরা যেহেতু পুরুষ হওয়ার কারণে অত্যাচারিত হয় না, তাই তাদের পুরুষ অধিকার আন্দোলন অর্থহীন একটি আন্দোলন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status