ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
দুই চাঁদের নৃত্য দেখলো মহাজগত!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 6:27 PM

দুই চাঁদের নৃত্য দেখলো মহাজগত!

দুই চাঁদের নৃত্য দেখলো মহাজগত!

দুই চাঁদের নৃত্যে মজেছে মহাজগত! সৌরমণ্ডলেই ঘটেছে এমনই অভূতপূর্ব ঘটনা। সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুনের আকাশে। নৃত্যরত চাঁদ দু’টির একটির নাম ‘নাইয়াদ’, অন্যটি ‘থালাসা’।

নেপচুনের এখন পর্যন্ত আবিষ্কৃত ১৪টি চাঁদের মধ্যে ৭টি রয়েছে খুব কাছে। এরমধ্যে দু’টি চাঁদ নাচানাচি করেছে বলে জানায় আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘আইকারাস’। প্রতিবেদনে বলা হয়েছে, নাইয়াদ রয়েছে নেপচুনের সবচেয়ে কাছে। নেপচুনকে প্রদক্ষিণ করতে এটি সময় নেয় ৭ ঘণ্টা। আর থালাসা সময় নেয় সাড়ে ৭ ঘণ্টা। কক্ষপথে নেপচুনকে প্রদক্ষিণের সময় নাইয়াদ আর থালাসার মধ্যে দূরত্ব থাকে গড়ে এক হাজার আটশো কিলোমিটারের মতো।


গবেষণাপত্রে বিজ্ঞানীরা ধারণা করেন, নেপচুনের সবচেয়ে বড় চাঁদ ‘ট্রাইটন’-এর জন্মের সময়েই ওই ছোট চাঁদ দুটির জন্ম হয়েছিল। তারা জানান, থালাসার উপরিতল থেকে দেখলে মনে হবে- নাইয়াদ তাকে ওপর ও নিচ দিয়ে দিনে দু’বার করে ঘুর খাচ্ছে। আরো জানা গেছে, দুটি চাঁদের মধ্যে দূরত্ব খুব কম। তাই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি এড়াতে ওরা ওই ভাবে ঘুরছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status