ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
সীতাকুন্ডের কিংবদন্তী রাজনীতিবিদ আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া
মুহাম্মদ ইউসুফ খাঁন
প্রকাশ: Monday, 18 November, 2019, 2:47 PM
সর্বশেষ আপডেট: Monday, 18 November, 2019, 3:02 PM

সীতাকুন্ডের কিংবদন্তী রাজনীতিবিদ আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া

সীতাকুন্ডের কিংবদন্তী রাজনীতিবিদ আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া

বাংলাদেশের মধ্যে বহুল আলোচিত শিল্পনগরী সীতাকুন্ড উপজেলা। অর্ধশতাধিক শিল্প কল কারখানা, শতাধিক ছোট বড় মাঝারী শিপ ব্রেকিং ইয়ার্ডসহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ এলাকাটির অবস্হান। একাত্তরের  মহাণ মুক্তিযুদ্ধসহ শিল্পাঞ্চল সীতাকুন্ডে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামীলীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগসহ যুগপৎ আন্দোলন করে পতিত স্বৈরাচার এরশাদ ও নব্য স্বৈরাচার খালেদা জিয়ার বিরুদ্ধে সীতাকুন্ড আওয়ামীলীগের নিরবচ্ছিন্ন আন্দোলনে পতন ঘটে সব স্বৈরাচারী সরকারের। সীতাকুন্ড আওয়ামীলীগ অঙ্গ- সহযোগী সংগঠনগুলো সে সময়ে গৌরবোজ্জ্বল নেতৃত্বের মর্যাদাকর দাবীদার। প্রসঙ্গতঃ আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।



৭০-৮০ দশক থেকে ২০১৯ পর্যন্ত অবিরাম সকল আন্দোলন সংগ্রামে নিবেদিত ত্যাগী কর্মীবান্ধব জনপ্রিয় নেতা হিসেবে জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া গৌরবের স্বাক্ষর রেখেছেন তিনি।তৎকালীন সীতাকুন্ড ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতৃত্ব থেকে উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব সবই তার নিয়ন্ত্রনাধীন ছিল। মাঝে কিছু সময় সৌদীআরবের রাজধানী রিয়াদে চাকুরীরতঃ ছিলেন। ঐ সময়ে তিনি রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্ব দিয়ে রিয়াদের ইতিহাসে প্রবাসী নেতৃত্বে গৌরবের স্বাক্ষর রাখেন তিনি। নব্বই দশকের শুরুতে নেতৃত্ব সংকটে যখন সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগ তখন সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগ - সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ- সীতাকুন্ড জাতীয় শ্রমিকলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাদের পরামর্শ - অনুরোধে প্রবাস ফেরত প্রতিভাবাণ নেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে সম্মত হ'ন। প্রেক্ষাপট ১৯৯৩ সাল। কামাল - বাকের - গাজী সেকান্দর পরিষদ সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগকে শক্ত মজবুত ভিত তৈরীতে গৌরবের স্বাক্ষর রাখেন। সেই থেকে কয়েক দফা সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সীতাকুন্ডের জনপদের এ মহাণ আলোকিত নেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া পর্যায়ক্রমে সকল বাঁধা বিপত্তি ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে বারংবার সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হ'ন যা সময়ানুপাতে প্রায় ২৬ বছর। দীর্ঘ সময় ধরে সংগঠনের দায়িত্বে থাকা জনপ্রিয় এ নেতা সীতাকুন্ডের আপামর জনসাধারনের ভাগ্যোন্নয়নের প্রতীক সাবেক সাংসদ মরহুম এ বি এম আবুল কাশেমের সহিত সুদীর্ঘ সময়কাল ধরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। ২০০৮ সনে জননন্দিত জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া সীতাকুন্ড উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হ'ন। বহু গুনে গুনান্বিত ও বহুমাত্রিক প্রতিভার সফল এ রাজনীতিকের জন্য লেখা লিখতে লিখতে শেষ হবার নয়। আগামী ২৫ নভেম্বর ২০১৯ ইং সোমবার সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশনকে ঘিরে উৎসক সাধারণ নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন মুহুর্ত লক্ষ্য করা যাচ্ছে। সীতাকুন্ড উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সম্মেলন ও ৯০টি ওয়ার্ডের সবক'টির সম্মেলন প্রায় শেষ হয়েছে। আগামী নেতৃত্ব নির্বাচনে নেতাকর্মী কাউন্সিল ডেলিগেটরা সর্বত্রই আলোচনা/ কর্মী সমাবেশ / গোপন বৈঠক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কে হবেন সীতাকুন্ড উপজেলার আগামীর অভিভাবক কর্ণধ্বারঃ সম্মেলনকে ঘিরে বেশ ক'জন আওয়ামীলীগ/ অঙ্গ-সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সাথে আলাপচারিতায় জানা যায় যে, সার্বিক পরিস্হিতি বিচার বিশ্লেষনে তারা সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাদারণ সম্পাদক জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াকে যোগ্য সভাপতি হিসেবে পেতে চায়। জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াকে যে ক'টি বিশেষ কারনে ত্যাগী নিবেদিত নেতাকর্মীরা সভাপতি হিসেবে দেখতে চায় তা হ'ল এক. ছাত্রলীগের ও আওয়ামীলীগের নেতৃত্বে তার চার দশকেরও বেশী সময় ধরে সাংগঠনিক পূর্ন অভিজ্ঞতা দুই. ভৌগলিক দিক বিবেচনায় প্রপার রাজনৈতিক ময়দান একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অর্থাৎ সীতাকুন্ড সদর- বাজারটা সব ক'টি সংগঠনের জন্য প্রধান ফ্যাক্টর যেমনঃ বিএনপি- জামাতকে শক্তভাবে মোকাবেলা করতে হলে পৌরসভা ও মুরাদপুর এলাকাতে সভাপতি/ সাধারণ সম্পাদক দুটির একটি পদের নেতা না থাকলে সীতাকুন্ডের পুরো নিয়ন্ত্রন বিএনপি জামাতের ঘাঁটীতে আবারও শ্বেত সন্ত্রাসের অভয়ারন্যে পরিনত হবার সম্ভাবনাকে উড়িয়ে দিতে রাজী নন স্হানীয় বিজ্ঞ রাজনীতিকগণ। তিন. জনস্রোত রয়েছে যে, আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াকে যত সহজে নেতাকর্মীরা তাদের হৃদয়ের কথাগুলো সহজভাবে উপস্হাপন করতে পারবেন তা অন্যদের নিকট উপস্হাপন করা সহজসাধ্য নয়। এক কথায় তিনি নেতাকর্মীদের অভিযোগ অনুযোগ মন দিয়ে শুনে থাকেন। এ সমস্ত বিষয় বিবেচনা রেখে মাঠের নেতাকর্মীদের নানান কারনে বা নানান সমীকরনে ক্ষোভ বিক্ষোভ কিছুটা থাকলেও সহজেই যোগ্য নেতৃত্বের সান্নিধ্য লাভে খুব কাছের খুব নিকটের একান্ত আপনজন হিসেবে জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াকে সিংহভাগ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ আসছে ২৫ নভেম্বরের সম্মেলন ও কাউন্ডিল অধিবেশনে যোগ্য অভিভাবক হিসেবে নিবে বলে মতামত প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীবিদদের। চতুর্থতঃ চট্টগ্রামের রাজনীতিতে সিংহপুরুষ - বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইন্জিনিয়ার মোশারফ হোসেন ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এবং চঃ উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননন্দিত জননেতা আব্দুস সালামের একান্ত আস্হা ও বিশ্বাসের জায়গাটিও ভালভাবে ধরে রাখতে সক্ষম হয়েছেন জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। কোন প্রকারের অনাকাংখিত কিছু না ঘটলে আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াই হবেন আগামীর সীতাকুন্ড উপজেলার সভাপতি। মাঠ জরিপেও এ বিষয়টি অনেকটা স্পস্ট। সীতাকুন্ডের সম্মেলনের সার্বিক পরিস্হিতি মাঠ জরীপ ইত্যাদী বিশ্লেষনে আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া অনেকটা অপ্রতিরোধ্য  রাজনৈতিক ব্যক্তিত্ব।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status