ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রাজিলের আরও একটি বিশ্বকাপ জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 1:26 PM

ব্রাজিলের আরও একটি বিশ্বকাপ জয়

ব্রাজিলের আরও একটি বিশ্বকাপ জয়

ঘরের মাঠে পিছিয়ে পড়েও শেষ মুহুর্তের গোলে বিশ্বকাপ জিতেছে ব্রাজিলের যুবারা। শ্বাসরুদ্ধকর ফাইনালে চতুর্থবারের মতো অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ঘরে তুলল সেলেসাওরা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলকে।

রবিবার ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচে শুরু থেকেই মেক্সিকোর ওপর চেপে বসে ব্রাজিল। একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু মেক্সিকোর রক্ষণ ভেদ করতে পারছিল না। একটা সময় ম্যাচে মেক্সিকোই ছিল ছন্দে। ৬৬ মিনিটে ব্রায়ান গনঞ্জালেস গোল করে এগিয়ে নেন মেক্সিকোকে।

দীর্ঘক্ষণ গোলখরায় থাকা ব্রাজিল হারের ক্ষণ গুনছিল এরপর থেকে। তবে ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কায়ো সমতা ফেরালে ম্যাচে ফেরার রসদ খুঁজে পায় সেলেসাওরা। নাটকীয়ভাবে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে জয় সূচক গোল করে ব্রাজিলকে শিরোপা এনে দিতে ভূমিকা রাখেন লাজারো।

অনূর্ধ্ব ১৭ প্রতিযোগিতায় এটা ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ। সামনে আছে কেবল নাইজেরিয়া। অন্যদিকে গত আট বছরে এ নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলল মেক্সিকো। আট বছর আগে স্বাগতিক হিসেবে শিরোপা জেতার একমাত্র কীর্তি ছিল তাদেরই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status