ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
নিষিদ্ধ হচ্ছেন শাহাদাত!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 November, 2019, 1:24 PM

নিষিদ্ধ হচ্ছেন শাহাদাত!

নিষিদ্ধ হচ্ছেন শাহাদাত!

লর্ডসের অনার্স বোর্ডে তার নাম ভাসছে জ্বলজ্বল করে কিন্তু, শাহাদাত হোসেন রাজিব ডুবছেন অনৈতিক কাজের ভিড়ে। একের পর এক বিতর্কিত কাণ্ডে জড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের এই ফাস্ট বোলার।

বছর কয়েক আগে গৃহকর্মীর গায়ে হাত তুলে যেতে হয় জেলে। বেশ কয়েক মাস জেলে থাকার পর শেষ পর্যন্ত সাড়ে ১২ লাখ টাকার বিনিময়ে গৃহকর্মী পেটানোর সেই মামলা থেকে খালাস পান তিনি।

তবু থেমে ছিলেন না ৩৩ বছর বয়সী এই বোলার। উল্টোপথে গাড়ি চালানোর দায়ে ট্রাফিক পুলিশের কাছেও হেনস্থা হবার খবরও ভেসে বেড়িয়েছিল ক’দিন। এতদিন মাঠের বাইরে অপকর্মে জড়িত থাকলেও এবার মাঠেই পেটালেন সতীর্থকে।

রোববার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের ম্যাচ চলাকালীন সতীর্থ মোহাম্মদ আরাফাত সানি জুনিয়রের গায়ে হাত তুলেন তিনি।

তার এমন কাণ্ডের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে রিপোর্ট জমা দিয়েছেন ম্যাচের রেফারি আখতার আহমেদ শিপার।

সেই রিপোর্ট দেখার পর বিসিবি শাস্তির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে সেটা কমপক্ষে এক বছর হতে পারে বলেই মনে করছেন ম্যাচ রেফারি।

ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার বলেন, ‘আমি আমার যা লেখার ও বলার বোর্ডে বলে দিয়েছি। শাহাদাত রাজিব যা ঘটিয়েছে, সেটা নিয়ে ম্যাচ রেফারির শাস্তি দেয়ার এখতিয়ার নেই। এটা লেভেল ৪ ‘এর আওতায়। এ শাস্তি অনেক কঠিন ও বড়। এটা তেড়ে যাওয়া, বাজে অঙ্গভঙ্গি বা গালি দেয়ার মতো ছোটখাটো ঘটনা নয়। সরাসরি গায়ে হাত তোলা। এর শাস্তি কঠিন। আইনে ন্যুনতম ১ বছর সাসপেন্ড। এখন এটা বিসিবিতে পাঠানো হয়েছে। ঘটনার সাক্ষ্য প্রমাণ ও যাচাই বাছাইয়ের পর বোর্ডই ঠিক করবে কি শাস্তি দেবে।’

যেহেতু ম্যাচ রেফারি বলেই দিয়েছেন শাস্তি কমপক্ষে এক বছর হওয়ার সম্ভাবনা। তাই এক বছর ধরেই নেয়া যায়। তবে রাজিবের বিষয়ে আগেও অভিযোগ ছিল, সেদিক বিবেচনায় বোর্ড আরও হার্ডলাইনে যেতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status