ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নোয়াখালীতে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 November, 2019, 12:38 PM

নোয়াখালীতে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

নোয়াখালীতে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অর্ধশতাধিক দোকান।

রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী স্টেশন এলাকার পূর্ব পাশের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকাগুলোর মধ্যে রয়েছে একুশে ক্রোকারিজ, আঁখি ক্রোকারিজ, মিন্টু পারফিউমসহ অন্তত ৫০টি দোকান। আগুনে ওইসব দোকানের মালামল ও নগদ টাকা পুড়ে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রুভি প্লাজার পার্শ্ববর্তী একটি দোকানে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে মাইজদী, সোনাইমুড়ী ও ফেনী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে আগুনে অর্ধশতাধিক দোকানের মূল্যবান মালামল ও নগদ টাকা পুড়ে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, চৌমুহনী, মাইজদী, সোনাইমুড়ী ও ফেনী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

ব্যবসায়ী সাহেদুর রহমান স্বপন বলেন, চলতি বছরে একই মার্কেটে এ পর্যন্ত চারবার ভয়াবহ আগুন লেগেছে। সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আগুনের ক্ষত না শুকাতেই আবারো অগ্নিকাণ্ডের ঘটনা বেশ আলোচিত হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, আজকের এ আগুনের ঘটনায় অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status