ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
এলডিপির নতুন অংশের নেতৃত্বে আব্বাসী-সেলিম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 November, 2019, 12:06 PM

এলডিপির নতুন অংশের নেতৃত্বে আব্বাসী-সেলিম

এলডিপির নতুন অংশের নেতৃত্বে আব্বাসী-সেলিম

কর্নেল (অব.) অলি আহমেদের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নতুন অংশের কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে আবদুল করিম আব্বাসীকে সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে মহাসচিব করা হয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে নতুন অংশের কমিটির বিষয়ে জানান এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

এর আগে গত ৯ নভেম্বর রাতে এলডিপি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে অলি আহমদ সভাপতি ও রেদোয়ান আহমেদ মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হন।

তবে ওই কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে বাদ দেয়া হয়। গত সাত মাস ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগে দলটির ঘোষিত এই কমিটিতে তাকে রাখা হয়নি।

দলটির নতুন কমিটি থেকে যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে বাদ দেয়ার পর দলটির ভেতর সংকট তৈরি হয়।

গত ২৬ জুন দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করেন আবদুল করিম আব্বাসী।

এলডিপির নতুন অংশের বেশ কয়েক নেতা খুব শিগগিরই বিএনপিতে যোগ দেবেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status