ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রিফাত হত্যা: ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন আজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 November, 2019, 11:22 AM

রিফাত হত্যা: ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন আজ

রিফাত হত্যা: ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন আজ

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করা হবে আজ।

বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালত এ চার্জ গঠন করবেন। ইতিমধ্যে এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৩ আসামিকে যশোর থেকে বরগুনা আনা হয়েছে। আর অপর এক আসামি বরগুনা জেলা কারাগারে আছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামিদের আদালতে হাজির করার নির্দেশ আছে। আজ যদি তাদের আদালতে পুলিশ হাজির করে তাহলে আদালত তাদের বিরুদ্ধে চার্জ গঠন করতে পারে।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড সংগঠিত হয়। এরপর গত ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। আর নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। আর বাকি আসামিরা কারাগারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status