ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
তালাক দেয়া স্ত্রীকে তিনজন মিলে ধর্ষণ করল স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 10:52 PM

তালাক দেয়া স্ত্রীকে তিনজন মিলে ধর্ষণ করল স্বামী

তালাক দেয়া স্ত্রীকে তিনজন মিলে ধর্ষণ করল স্বামী

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই ঘটনায় গেল রাতেই তার প্রাক্তন স্বামী ও এক সহযোগীকে আটক করেছে।

শনিবার সন্ধ্যায় স্থানীয়রা গুরুতর অসুস্থ গৃহবধূকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। আটককৃতরা হলেন গৃহবধুর সাবেক স্বামী একই উপজেলার কেশবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মেহেরুল ইসলাম ও তার সহযোগী ভোজন চন্দ্র বর্মনের ছেলে গোপাল চন্দ্র বর্মন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, এক বছর আগে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গার্মেন্ট কর্মীর সাথে ঢাকায় কর্মস্থলে পরিচয় সূত্রে বিয়ে করেন মেহেরুল। পরে তাকে গোপনে তালাক দিয়ে মেহেরুল পাঁচবিবিতে পালিয়ে আসে।

এ অবস্থায় স্ত্রীর স্বীকৃতি পেতে চাপ সৃষ্টি করলে মেহেরুল তাকে পাঁচবিবিতে ডাকে। মেহেরুলের প্রস্তাব মেনে নিয়ে ঠিকানা অনুযায়ী শনিবার বিকেলে ওই গৃহবধূ পাঁচবিবিতে আসলে গ্রামে নেয়ার কথা বলে স্থানীয় ছোট যমুনা নদীর নির্জন স্থানে দুই সহযোগীসহ গণধর্ষণ করে পালিয়ে যায় মেহেরুল।

পরে স্থানীয়রা এসে গৃহবধুকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হপাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে মেহেরুল ও তার এক সহযোগীকে পুলিশ আটক করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status