ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
দেশের উন্নয়নে আয়কর প্রদান জরুরী: এমপি এনামুল হক
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 8:08 PM

দেশের উন্নয়নে আয়কর প্রদান জরুরী: এমপি এনামুল হক

দেশের উন্নয়নে আয়কর প্রদান জরুরী: এমপি এনামুল হক

রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আয়কর মেলার মধ্যে দিয়ে জনগণ এবং কর কমিশনের সাথে সু-সম্পর্ক সৃষ্টি হয়। আয়কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন সরাসরি অংশ নেয়া সম্ভব হয়। সে জন্য দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে সঠিত ভাবে আয়কর প্রদান করতে হবে।

আয়কর প্রদানের মাধ্যমে সম্পদের সঠিক ব্যবহার হয়ে থাকে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আয়করের সিংহভাগ প্রদান করে ব্যবসায়ীরা। তাই দেশের উন্নয়ন মানে ব্যবসায়ের উন্নয়ন। সঠিত সময়ে নির্দিষ্ট হারে আয়কর প্রদান করতে হবে।



তিনি বলেন, একসময় বাগমারার মানুষ আয়কর সম্পর্কে জানতো না। বর্তমানে বাগমারা থেকে ৬ কোটিরও বেশি আয়কর আদায় করছে কর কমিশন। দিন দিন আয়কর দাতার পরিমান বৃদ্ধি পাচ্ছে। সকলের সম্মিলিত অংশ গ্রহণ দেশের উন্নয়নে বিরাট অবদান রাখবে। রোববার সকালে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপ-কর কমিশনার কার্যালয় সার্কেল-২২ (ভবানীগঞ্জ) কর অ ল রাজশাহী আয়োজিত আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানের মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর অ ল রাজশাহীর উপ-কর কমিশনার নবার সিরাজ-উদ দৌলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আয়কর মেলায় বক্তব্য রাখেন, রাজশাহীর কর কমিশনার ইবনে খলিলুল্লাহ আহসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী,  ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি  জাহাঙ্গীর আলম হেলাল, বণিক সমিতির সদস্য আব্দুস সামাদ, প্রভাষক কামাল হোসেন, হাফিজুর রহমান, উপ-কর কমিশনার কার্যালয় সার্কেল-২২ (ভবানীগঞ্জ) জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী কা ন কুমার প্রাং, কর্মকর্তা মুর্তজা পারভেজ প্রমুখ। অনুষ্ঠানটি স ালনা করেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপস্থাপক শহীদুল হক সোহেল। উক্ত আয়কর মেলায় উপজেলার করদাতাগণ উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে দুই দিন ব্যাপি আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উপ-কর কমিশনার কার্যালয় সার্কেল-২২ (ভবানীগঞ্জ) কর অ ল রাজশাহী সূত্রে জানাগেছে ২০১৮-১৯ কর বর্ষে বাগমারায় আয়কর আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ কোটি টাকা। আদায় হয়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা। বাগমারায় এ পর্যন্ত মোট কর দাতার সংখ্যা ৬ হাজার ১ শত ৬০ জন। চলতি করবর্ষে  নতুন কর দাতা হিসেবে যুক্ত হয়েছেন ৬শত ৯০ জন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status