ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
মেকআপ করে হাসির খোরাক রানু মণ্ডল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 7:50 PM

মেকআপ করে হাসির খোরাক রানু মণ্ডল

মেকআপ করে হাসির খোরাক রানু মণ্ডল

রানাঘাট এখন তার কাছে অতীত। রানু মণ্ডল বর্তমান কর্মক্ষেত্র মুম্বাই। আরো পরিষ্কার করে বলতে গেলে বলিউড। আর রূপালী দুনিয়ার সঙ্গে যেমন রয়েছে তাই যেখানে দরকার মেকওভারেরও। রানু মণ্ডলের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

মুম্বাই পাড়ি দেয়ার আগে অবশ্য একবার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পার্লারের শরণাপন্ন হয়েছিলেন রানু। তবে তার নতুন মেকওভার দেখলে তো চেনা দায়! এই কি সেই রানাঘাটের রানু মণ্ডল? প্রশ্ন উঠতে পারে আপনার মনেও।

কথাতেই আছে, প্রথমে দর্শনধারী, এরপরে গুণ বিচারী। স্টেশনে নিজের মনেই গান গাইতেন তিনি। তার গলায় যাদু আছে। কিন্তু ধুলোমাখা এই আধবুড়ি মহিলাকে পাত্তাই দিতেন না কেউ! তবে এখন কিন্তু রানুর সময় বদলেছে। তিনি এখন বলিউডের প্লে-ব্যাক গায়িকাও।

তার গানের জাদুতে মাতোয়ারা নেটদুনিয়া। রানাঘাটের রাণুকে এখন কি আর এই রূপে মানায়? অতঃপর আবার মেকওভার হল রানুর। কানপুরে সিদ্ধা নামের এক বিউটি পার্লারের শাখার উদ্বোধন হয়েছে। সেখানেই রানুর মেকওভার করা হয়েছিল কোনো অনুষ্ঠানের জন্য। মেকওভারের পর বদলে যায় তার চেহারা। নবরূপী রানুর ছবি আপাতত নেটদুনিয়ায় ভাইরাল।

ছবিতে দেখা গেল, রানুর পরনে বেইজ রঙা এক লেহেঙ্গা। সঙ্গে মানানসই ভারী গয়না। আটোসাটো করে বাঁধা ডিজাইনার খোপা। তাতে আবার গোঁজা গোলাপফুল।

তবে রানুর এই নতুন সাজ কিন্তু নেটদুনিয়ায় নজর কেড়েছে অন্যভাবে। প্রশংসা কুড়নোর জায়গায় ট্রোল করা হয়েছে তাকে। কেউ তো আবার তার ছবির নীচে এও মন্তব্য করে বসেছেন যে, এবার তো ঐশ্বরিয়া রায়ও লজ্জা পেয়ে যাবেন আপনাকে দেখলে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে হিমেশ রেশমিয়ার সুরে রানু মণ্ডলের কণ্ঠে ‘আশিকি মে তেরি’ গানটি। হিমেশ নিজে শেয়ার করেছেন সেই গান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status