ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
পরীক্ষা শেষে লাশ হয়ে ফিরল আসমা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 7:50 PM

পরীক্ষা শেষে লাশ হয়ে ফিরল আসমা

পরীক্ষা শেষে লাশ হয়ে ফিরল আসমা

দিনাজপুরের কাহারোলে মাইক্রোবাসের চাপায় এক পিএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার ১১ মাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা খাতুন সুন্দরপুর ইউপির ইতিয়া গ্রামের মন্টু মিয়ার মেয়ে। সে ইতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় অংশ নেয়।

এদিকে নিহতের ঘটনায় সৈয়দপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কাহারোল থানার ওসি আইয়্যুব আলী বলেন, প্রথম দিন ইংরেজি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল আসমা। ১১ মাইল মোড়ে পৌঁছালে বেপরোয়া একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। মরদেহ উদ্ধার করে সদর হাপসাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status