ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
পেঁয়াজের নিচে চাপা পড়লেন দুইজন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 7:46 PM

পেঁয়াজের নিচে চাপা পড়লেন দুইজন

পেঁয়াজের নিচে চাপা পড়লেন দুইজন

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে আসা পেঁয়াজ ভর্তি ট্রাক উল্টে দুইজন আহত হয়েছেন। রোববার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭নম্বর গ্যাসকূপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বণিক বলেন, সকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পেঁয়াজ ভর্তি ট্রাকটি সিলেট শহরে যাচ্ছিল। হরিপুর ৭নম্বর গ্যাসকূপ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। এতে চালকসহ দুইজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status