ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পুকুরে ভেসে উঠল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 6:12 PM

পুকুরে ভেসে উঠল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

পুকুরে ভেসে উঠল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় শিহাবুল ইসলাম খন্দকার শিশির (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিহাবুল ইসলাম শিশির মুক্তাগাছা উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড প্রসেসিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। শিশির কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে আসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে মুক্তাগাছা পৌর শহরের ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকার একটি পুকুরে যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয়রা মরদেহটি পৌর শহরের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলের বলে শনাক্ত করে।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সেবনের পর পুকুরে পড়ে শিশির মারা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status