ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সিলেটে রবীন্দ্রনাথ স্মরণোৎসবের সমাপনী দিনে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিনেবদক
প্রকাশ: Friday, 8 November, 2019, 10:36 AM

সিলেটে রবীন্দ্রনাথ স্মরণোৎসবের সমাপনী দিনে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী

সিলেটে রবীন্দ্রনাথ স্মরণোৎসবের সমাপনী দিনে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট পদার্পণের শতবার্ষিকী উপলক্ষে সিলেটে চলছে চার দিনব্যাপী ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’। বর্ণাঢ্য  আয়োজনের মধ্য দিয়ে ৫ নভেম্বর  থেকে শুরু হওয়া এ উৎসবের পর্দা নামবে শুক্রবার (৮ নভেম্বর) রাতে।

সিলেট স্টেডিয়াম মাঠে উৎসবের সমাপনী দিনে সন্ধ্যা ৭ টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন স্মরণোৎসব পর্ষদ এর আহবায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উল্লেখ্য, এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অনিবার্য কারনবঃশত তাঁর সফরসূচি বাতিল হওয়ায় অবশেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটবাসীর সঙ্গে ঐতিহাসিক এ উৎসবে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্হিত থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও  পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। এছাড়াও দেশ-বিদেশি অতিথি ও প্রখ্যাত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও শিল্পীরা উৎসবে অংশগ্রহন করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status