ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
জোড়া খুনের কথা স্বীকার করে জবানবন্দি সুরভীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 7:28 PM

জোড়া খুনের কথা স্বীকার করে জবানবন্দি সুরভীর

জোড়া খুনের কথা স্বীকার করে জবানবন্দি সুরভীর

রাজধানীর ধানমন্ডিতে গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহপরিচারিকা দিতি খুনের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সুরভী আক্তার নাহিদা। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে জবানবন্দি দেন সুরভী।

আদালতে হাজির করে আসামি সুরভীর জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল আলম। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে মঙ্গলবার ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার পাঁচজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা হলেন- মো. নুরুজ্জামান (দারোয়ান), গাওসুল আযম প্রিন্স (ক্লিনার), মো. আতিকুল হক বাচ্চু, বেলায়েত হোসেন ও সুরভী আক্তার নাহিদা।

ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেন।

গত সোমবার ধানমন্ডি থানা থেকে মামলার তদন্তভার ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুরভীকে গ্রেফতার করে। অন্য অভিযুক্তদের ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়।

গত ১ নভেম্বর ধানমন্ডির ২৮ নম্বর রোডে অবস্থিত ২১ নম্বর বাসার ই-৫ ফ্ল্যাটে গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহপরিচারিকা দিতি খুন হন। খুনের ঘটনায় ৩ নভেম্বর মৃত আফরোজা বেগমের মেয়ে অ্যাডভোকেট দিলরুবা সুলতানা রুবা (৪২) ধানমন্ডি থানায় মামলা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status