ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘুষের টাকাসহ দুদকের জালে আয়কর কর্মকর্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 8:38 PM

ঘুষের টাকাসহ দুদকের জালে আয়কর কর্মকর্তা

ঘুষের টাকাসহ দুদকের জালে আয়কর কর্মকর্তা

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থেকে এক আয়কর কর্মকর্তাকে ঘুষের ২০ হাজার টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই কর্মকর্তা হলেন, কর অঞ্চল-২ এর আওতাধীন সার্কেল ৩১ এর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর মো. রেজাউল করিম।

বিষয়টি গনমাধ্যমকে জানিয়েছেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক নুরুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এলাকায় ইনকাম ট্যাক্স অফিস থেকে ঘুষের টাকাসহ রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে। ঘুষবাবদ এক ব্যক্তির কাছ থেকে নেয়া ২০ হাজার টাকাও তার কাছে পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status