ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
খালেদার মুক্তি নিয়ে যা বললেন মওদুদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 7:44 PM

খালেদার মুক্তি নিয়ে যা বললেন মওদুদ

খালেদার মুক্তি নিয়ে যা বললেন মওদুদ

আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ব্যর্থতার কথা স্বীকার করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তরিকুল ইসলাম স্মৃতি সংসদের আয়োজিত ‘তরিকুল ইসলাম : জীবন ও সংগ্রাম‘ শীর্ষক স্মরণসভায় তিনি একথা বলেন।

মওদুদ বলেন, এক বছর ৮ মাস পার হয়ে গেছে। বেগম খালেদা জিয়া কোনো কারণ ছাড়াই জেলখানায় আছেন। আমরা তাকে মুক্ত করে আনতে পারিনি। আজকে এটা আমাদের একটা বিরাট ব্যর্থতা। তবে তিনি অবশ্যই মুক্ত হবেন এবং আমাদের যে আদর্শ সেই আদর্শকে আমরা ফিরিয়ে আনব, আইনের শাসন ফিরিয়ে আনব, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনব, দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আনব।

তিনি বলেন, রাজনীতি চলে গেছে এখন অর্থ, সন্ত্রাস, আর দুর্বৃত্তদের হাতে। এর একটি মাত্র কারণ হলো সত্যিকার অর্থে এই দেশে জনপ্রতিনিধিত্বকারী কোনো সরকার ক্ষমতায় নেই, জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার নেই। যার কারণে জনগণের কাছে জবাবদিহিতা করার মতো সরকার নেই বলেই আজকে সমাজে এই নৈরাজ্য, শিশু ধর্ষণ, নারী ধর্ষক, দুর্বৃত্তায়ন। এর থেকে দেশকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগ ইদানিং যে সব কাজকর্ম করছে এই যে ক্যাসিনো জুয়া আমাদের সংস্কৃতিতে কখনই ছিল না। এটা হওয়ার মূল কারণ হচ্ছে রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে সেই কারণে।

মওদুদ বলেন, দেশে যেন একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চালু করতে পারি সে জন্য আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই।

প্রয়াত তরিকুল ইসলামের কথা স্মরণ করে মওদুদ বলেন, তরিকুল ইসলাম মন্ত্রীও ছিলেন কিন্তু কখনও তাকে বিলাসিতা করতে দেখিনি। আজকে এটা দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে থাকা উচিত।

তিনি বলেন, আমরা যারা জাতীয়তাবাদী শক্তির রাজনীতি করি তাদের ধীর চরিত্রের অধিকারী হওয়ার মন-মানসিকতা রাখা উচিত। আসুন, আজকের এই দিনে আমরা তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করি এবং তার আদর্শে উদ্বুদ্ধ হই।

বিএনপি নেতা শামীমুর রহমান শামীম ও মীর রবিউল ইসলাম লাভলুর সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, তরিকুল ইসলামের স্ত্রী যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status