বরিশালের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. রাসেল হাওলাদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃংথলা ভঙ্গ করায় ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া জানান, দলীয় শৃংখলা ভঙ্গ করায় ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. রাসেল হাওলাদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তসাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রাসেলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।