ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
নাটকীয় জয়ে অপরাজিত রইলো খুলনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 7:15 PM

নাটকীয় জয়ে অপরাজিত রইলো খুলনা

নাটকীয় জয়ে অপরাজিত রইলো খুলনা

জাতীয় দল ও তার আশপাশের তারকা ক্রিকেটারে ভরপুর খুলনা বিভাগ। প্রতি মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে একই দলে দেখা মেলে এসব তারকাদের। যাদের কল্যাণে জাতীয় লিগে বরাবরই ইতিবাচক ফল নিয়ে আসে খুলনা বিভাগ। ব্যত্যয় ঘটছে না চলতি মৌসুমেও। এখনও পর্যন্ত ৪ রাউন্ড শেষে অপরাজিতই রয়েছে তারকাসমৃদ্ধ শক্তিশালী দলটি।

আগের তিন রাউন্ডে ১ জয় ও ২ ড্র পাওয়া খুলনা হেরে যেতে পারতো চতুর্থ রাউন্ডে। রংপুর বিভাগের বিপক্ষে তারা পৌঁছে গিয়েছিলো পরাজয়ের দোরগোড়ায়। তবে শেষপর্যন্ত রংপুরের হাতের মুঠোয় থেকে ম্যাচটি ছিনিয়ে নিয়েছেন মেহেদি হাসান, আব্দুর রাজ্জাকরা। ম্যাচের শেষ দিনে মাত্র ১ উইকেটের ব্যবধানে জিতেছে খুলনা।

রংপুরের ছুড়ে দেয়া ২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে আগেরদিনই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল খুলনা। টপঅর্ডারদের ব্যর্থতায় মাত্র ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সহজ জয়টি তখন হয়ে পড়ে দূরের বাতিঘর। তবে ষষ্ঠ উইকেটে প্রাথমিক প্রতিরোধ গড়েন মেহেদি ও জিয়াউর রহমান। দুজন মিলে ৬২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন।

আজ (মঙ্গলবার) শেষদিনে নিজেদের জুটিতে আরও ৪৭ রান যোগ করেন মেহেদি ও জিয়াউর। তবে দুজনের কেউই পারেননি দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে। উল্টো ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় খুলনা। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মেহেদি আউট হন ৫৬ রান করে, জিয়ার ব্যাট থেকে আসে ৫৩ রান।

তবে মাহমুদুল হাসান ও সোহরওয়ার্দীর স্পিনে ম্যাচ জমিয়ে তোলে রংপুর। হুট করেই ৫ উইকেটে ১৭৭ থেকে ৯ উইকেটে ১৮৭ হয়ে যায় খুলনা। তবে মইনুল ইসলাম ও আব্দুল হালিম ৭.৫ ওভারে ১৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দল হারলেও শুভ শিকার করেন ৬টি উইকেট।

এ জয়ের পর শীর্ষস্থান আরও পাকাপোক্ত হয়েছে খুলনা। চার রাউন্ড শেষে ২টি করে জয় ও ড্রতে ২৬.৪৬ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের টেবিলে এক নম্বরে রয়েছে তারা। আর সমান ম্যাচে ২ পরাজয় ও ২ ড্রতে ৮.২২ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় রয়েছে রংপুর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status