ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
আয়নায় আগে নিজের মুখ দেখতে বলেছেন মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 4:14 PM

আয়নায় আগে নিজের মুখ দেখতে বলেছেন মিথিলা

আয়নায় আগে নিজের মুখ দেখতে বলেছেন মিথিলা

অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও নাট্য পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাহমি-মিথিলার পক্ষ বিপক্ষ নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

এনিয়ে মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে সবাইকে আয়নায় আগে নিজের মুখ দেখতে বলেছেন। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা না ঘামাতে বলেছেন। তিনি কথা না বাড়িয়ে কল কেটে দেন। ফাহমিকেও ফোনে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে কথা হয় পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাথে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি’র সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, বিষয়টি তারা জেনেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের কাছে কোন অভিযোগ করা হয়নি। আনুষ্ঠানিকভাবে অবগত না হলে আইনী প্রক্রিয়ায় যাচ্ছেন না বলেও জানান তিনি। তবে এটাকে তিনি ক্রাইম বলেন। অন্যের পার্সোনাল ব্যাপার ছড়িয়ে না দিতে তিনি অনুরোধ করেন। মিথিলা- ফাহমি কেউ যদি অভিযোগ করেন তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

প্রসঙ্গত, তবে কারা কি উদ্দেশ্যে ব্যক্তিগত এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তা জানা যায়নি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status