ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 3:57 PM

পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

পরকীয়ার জেরে স্বামী আলহাজ সর্দারকে পিঠার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত স্ত্রী আসমা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ১২ জানুয়ারি জেলার ডাসার থানার পূর্ব বোতলা গ্রামে ছত্তার সর্দারের ছেলে আলহাজ সর্দারকে পরকীয়া প্রেমের কারণে তার স্ত্রী আসমা বেগম খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতনের পর ফাঁস দিয়ে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পরের দিন ডাসার থানায় নিহতের বোন সাজেদা বেগম বাদী হয়ে স্ত্রী আসমা বেগম ও তার পরকীয়া প্রেমিক কালকিনি উপজেলার রামনগর গ্রামের লাল মাহমুদ সর্দারের ছেলে রাব্বি সর্দারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশি তদন্তে রাব্বি সর্দারকে অব্যাহতি প্রদান করেন। পরে আদালত মামলাটি ব্যাপক যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি আসমা বেগম দোষী প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ ও নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন।

রায় শুনে আদালতের পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং জানান, বিজ্ঞ আদালতের রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। পরকীয়ার জেরে যাতে আগামীতে আর কেউ এরকম অপকর্ম করতে না পারে।

নিহতের বোন ও মামলার বাদী সাজেদা বেগম বলেন, আমাদের চাওয়া ছিল আসামিকে ফাঁসি দেবে আদালত। কিন্তু সেটা না দিলেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়াতেও আমরা খুশি হয়েছি। এতে আমার ভাইয়ের আত্ম শান্তি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status