ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিশ্ব ইজতেমা ২০২০ আয়োজনে মাঠের প্রস্তুতি কাজ শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 3:45 PM

বিশ্ব ইজতেমা ২০২০ আয়োজনে মাঠের প্রস্তুতি কাজ শুরু

বিশ্ব ইজতেমা ২০২০ আয়োজনে মাঠের প্রস্তুতি কাজ শুরু

আর মাত্র ২ মাস পর শুরু হবে টঙ্গির ৫৫তম বিশ্ব ইজতেমা। ২০২০ সালের বিশ্ব ইজতেমা আয়োজনকে সামনে রেখে গত সোমবার (৪ নভেম্বর) মাঠ প্রস্তুতি কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের উপস্থিতিতে প্রস্তুতি কাজের উদ্বোধনে করা হয়।

এবারও দুই গ্রুপ আলাদা আলাদাভাবে ইজতেমা সম্পন্ন করবেন। আগামী ১০-১২ জানুয়ারি প্রথর্ম পর্বে আলমি শুরার সাথীরা অংশগ্রহণ করবেন। আর দ্বিতীয় পর্বে ১৭-১৯ জানুয়ারি মাওলানা সাদ কান্ধলভির অনুসারির ইজতেমা পরিচালনা করবেন।

ইজতেমা মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ইসলাম বিবাদ-হানাহানি নেই। গত বছরের মতো এবার যেন ইজতেমা নিয়ে কোনো বিশৃ্ঙ্খলা না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে হবে। কেননা বিবাদ-বিশৃঙ্খলায় না গিয়ে সংযত মনোভাব ও সহমর্মিতার মাধ্যমে ইসলামের দাওয়াত চালিয়ে যাওয়াই একজন প্রকৃত মুসলমানের কাজ।

ইজতেমা মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘জিএমপি পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, টঙ্গি দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি মাসউদুল করিম, ময়দানের জিম্মাদার ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খন্দকার, শাইখুল হাদিস মুফতি লেহাজ উদ্দীন, মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে, সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে তাবলিগ জামাআতের দুই পক্ষই আলাদাভাবে ইজতেমা আয়োজনে সম্মত হয়েছেন। আলমি শুরার সাথীরা ১০-১২ জানুয়ারির ইজতেমায় অংশগ্রহণ করবে। আর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা ১৭-১৯ জানুয়ারির বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status