ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শিশু পরিবার সদস্যদের ল্যাপটপ ও সেলাই মেশিন উপহার দিলেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 11:04 AM

শিশু পরিবার সদস্যদের ল্যাপটপ ও সেলাই মেশিন উপহার দিলেন প্রধানমন্ত্রী

শিশু পরিবার সদস্যদের ল্যাপটপ ও সেলাই মেশিন উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী শিশু পরিবার, ঢাকা-এর কয়েকজন সদস্যকে ১০টি ল্যাপটপ ও ২০টি সেলাই মেশিন উপহার দিয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তাদের এ উপহারগুলো হস্তান্তর করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশু পরিবারের সদস্যদের এসব উপহার বিতরণ করা হয়।

এ সময় তেজগাঁও শহীদ মনুমিয়া হাইস্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বৃষ্টি আক্তার সৃষ্টি প্রধানমন্ত্রীর সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন।

পরে প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন।

নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status