ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে রোহিঙ্গা তরুণী আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 November, 2019, 3:23 PM

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে রোহিঙ্গা তরুণী আটক

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে রোহিঙ্গা তরুণী আটক

বাংলাদেশ থেকে ভারত গিয়ে আবার বাংলাদেশে প্রবেশকালে দর্শনা জয়নগর চেকপোস্টে এক রোহিঙ্গা তরুণী ধরা পড়েছেন।

বুধবার রাত ৮টার দিকে তাকে শিবচর থানায় হস্তান্তর করেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ।

আটক তরুণীর নাম সাহানা আক্তার (২৩)। তার কাছে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া পরিচয়পত্র পাওয়া গেছে।

শিবচর থানা পুলিশ জানায়, ১ আগস্ট রোহিঙ্গা তরুণী সাহানা আক্তার দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গেদে বর্ডার ইমিগ্রেশনের মাধ্যমে ভারতে যান। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তিনি ভারতের গেদে বর্ডার ইমিগ্রেশন দিয়ে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় তার কথাবার্তায় মিয়ানমারের আঞ্চলিক ভাষার টান পায় ইমিগ্রেশন পুলিশ। এ সময় তাকে তাকে আটক করা হয়।

রোহিঙ্গা তরুণী সাহানা আক্তারের পাসপোর্টে তার পরিচয় মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি গ্রাম উল্লেখ করা হয়েছে।

পাসপোর্টে তার বাবার নাম বাবুল দরানী ও মায়ের নাম নিলুফা বেগম ও জন্ম তারিখ ১৪ জুন ১৯৮৯ উল্লেখ রয়েছে। পাসপোর্টটি ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ইস্যু করা হয় যার মেয়াদোত্তীর্ণ হবে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি।

আবার তার কাছে পাওয়া বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা পরিচয়পত্রে তার নাম আজিদা, বাবার নাম আব্দুল খালেক, মায়ের নাম লালু ও জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯৯ উল্লেখ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আমির হোসেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status