ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মহাসড়কে কুকুরের বাইক চালানোর ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 November, 2019, 1:10 PM

মহাসড়কে কুকুরের বাইক চালানোর ভিডিও ভাইরাল

মহাসড়কে কুকুরের বাইক চালানোর ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কুকুরের বাইক চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

মহাসড়কে দুজন আরোহী নিয়ে চালকের আসনে কুকুরটিকে দেখে তাজ্জব বনে গেছেন অনেকেই। কুকুরের এমন বাইক চালানোর প্রশংসা করছেন সাধারণ মানুষ।

টুইটার এবং রেডিটে ব্যাপক শেয়ার করা হচ্ছে ভিডিওটি।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, দুই ব্যক্তি বাইকের পেছনে বসে রয়েছেন। আর বাইকের হ্যান্ডেল ধরে তা চালিয়ে এগিয়ে যাচ্ছে কুকুরটি। তবে ভিডিওটি কে রেকর্ড করেছেন বা ঘটনাটি কোন এলাকার তা স্পষ্ট নয়।

এই ভিডিওটির টুইটার ব্যবহারকারী ক্লারা সোবার্গ শেয়ার করেছেন। এখনও পর্যন্ত ২৭ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন।

১ হাজারেরও বেশি ‘লাইক' এবং ৪০০ টিরও বেশি রিটুইট করা হয়েছে বাইক চালানোর ভিডিওটি।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কুকুরটি চমৎকার কাজ করেছে, কিন্তু ওর হেলমেট পরা উচিৎ ছিল!’

অন্য আরেকজন লিখেছেন, ‘বিষয়টা একেবারেই নিরাপদ নয়, যদিও কোনো বিপদ হয়ে যেত তাহলে দায়ী কে হত?’

অন্য এক নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ, ভিডিও তো বেশ মজার, তবে বেশ কিছুটা টেনশনও হচ্ছিল।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status