ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ভারতে কন্যাশিশুকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 November, 2019, 1:00 PM

ভারতে কন্যাশিশুকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা

ভারতে কন্যাশিশুকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা

ভারতের হায়দ্রাবাদে এক কন্যাশিশুকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। উদ্ধার হওয়া শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

ভারতের নির্ভরযোগ্য এই সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আটক হওয়া ব্যক্তিরা করিমনগরের বাসিন্দা। ওই শিশুর সঙ্গে এই দুজনের সম্পর্ক কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একজন অটোচালক প্রথম ঘটনাটি খেয়াল করেন। তিনি দেখেন, হায়দ্রাবাদের জুবলি বাসস্ট্যান্ডের পাশে দুজন ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তারা মাটি খুঁড়তে থাকে। তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাবাদ করে।

ওই দুই ব্যক্তি পুলিশকে জানায়, ওই শিশু তাদের নাতনি। হাসপাতালে ভুল অস্ত্রোপচারে তার মৃত্যু হয়েছে। গণপরিবহনে লাশ নেয়া যাবে না। এছাড়া তাদের কাছে বাড়তি টাকাও নেই যে, অ্যাম্বুলেন্স করে লাশ নিয়ে যাবে। তাই তারা লাশ সমাহিত করার জন্য মাটি খুঁড়ছিলেন।

তারা পুলিশকে ব্যাগ দেখাতে চাচ্ছিল না। পুলিশ ব্যাগ খুলে ভেতর কন্যাশিশুটিকে জীবন্ত অবস্থায় দেখতে পায়। পরে শিশুটিকে গান্ধী হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এ ঘটনায় আটক দুই ব্যাক্তির নামে থানায় হয়েছে। তদন্তও শুরু হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status