ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
‘হ্যালো, উপজেলা চেয়ারম্যান বলছি, দলের মিটিংয়ে কিছু টাকা দরকার...’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 November, 2019, 12:30 PM

‘হ্যালো, উপজেলা চেয়ারম্যান বলছি, দলের মিটিংয়ে কিছু টাকা দরকারins class=

‘হ্যালো, উপজেলা চেয়ারম্যান বলছি, দলের মিটিংয়ে কিছু টাকা দরকার

‘হ্যালো, আমি শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বলছি। দলের একটি মিটিং আছে, কিছু টাকা দরকার। আপনি কিছু টাকা দেন।’

গলায় গাম্ভীর্য এনে এভাবেই ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নিরীহ মানুষের কাছে চাঁদা দাবি করতেন রেজাউল করিম মোজাম্মেল। অনেকের কাছ থেকে বিকাশে টাকাও আদায় করেছেন তিনি।

আর এ প্রতারণার ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। অভিযোগ পেয়ে গত বুধবার শেষ রাতে পুলিশ অভিযান চালিয়ে আটক করে তাঁকে। আটক হওয়া মোজাম্মেল (৪০) উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের আবদুল খালের ছেলে। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান’ সেজে মোবাইল ফোনে চাঁদা দাবির ঘটনা স্বীকার করেছেন তিনি। মোজাম্মেল উপজেলা যুবদলের কর্মী বলে জানা গেছে।

শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান, কয়েক দিন আগে শ্রীপুর কলেজপাড়ার ব্যবসায়ী শামীমা আখতারের কাছে ফোন করেন মোজাম্মেল। ওই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান পরিচয় দিয়ে আওয়ামী লীগের এক জনসভার কথা বলে দুই হাজার টাকা দাবি করেন। শামীমা আখতার বিকাশে ওই টাকা দিয়েও দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status