ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
যা বললেন সেই বেলুন বিক্রেতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 9:52 PM

যা বললেন সেই বেলুন বিক্রেতা

যা বললেন সেই বেলুন বিক্রেতা

রাজধানীর রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন মারা গেছে। একই ঘটনায় আহত ও দগ্ধ হয়ে আরও সাতজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে ছয় বছর বয়সী মিজানের অবস্থা আশঙ্কাজনক।

মিজান ছাড়া ভর্তি থাকা বাকিদের অবস্থাও আশঙ্কমুক্ত নয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালে আবাসিক সার্জন মোহাম্মদ আলাউদ্দিন। মিজান ছাড়া ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন বাকিরা হলেন- গ্যাস বেলুন বিক্রেতা আবু সাঈদ (২৯), মোস্তাকিম (৯), স্থানীয় বাসিন্দা জুয়েল (২৫), জান্নাত (২৫), জনি (১০) এবং সিয়াম (১১)।

ঢামেকের অর্থোপেডিক্স বিভাগে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন বেলুন বিক্রেতা আবু সাঈদ। বিস্ফোরণে তার ডান হাতের আঙুল থেতলে গেছে। এছাড়া তার পেট ঝলসে গেছে এবং ডান পায়ে আঘাত রয়েছে।

তিনি বলেন, ‘এটা তো (সিলিন্ডার বিস্ফোরণ) একটা দুর্ঘটনা, আমি তো ইচ্ছা করে দুর্ঘটনা ঘটাইনি। ইচ্ছা করে হলে শাস্তি মানা যেত। শুনলাম অনেকে মারা গেছে, অনেকে অসুস্থ আছে, আমি চাই সবাই সুস্থ হোক। সবার কাছে আমি ক্ষমা চাই এবং সবাই সুস্থ হয়ে যাক।’

ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালিটি ১০১ নম্বর ওয়ার্ডে পুলিশ পাহারায় ভর্তি রয়েছেন বেলুন বিক্রেতা আবু সাঈদ। কারণ, গতকাল বুধবার রাতে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলার একমাত্র আসামি তিনি। চিকিৎসাধীন আবু সাঈদের হাতে হাত কড়া না থাকলেও একজন পুলিশ সদস্য তাকে পাহারায় রেখেছেন।

সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবু সাঈদ বলেন, ‘সাভারে আমার এক চাচার কাছ থেকে এ ব্যবসা (গ্যাস বেলুন বিক্রি) শিখেছি। ১৫ দিন ধরে আমি এ ব্যবসা করছি। স্বাভাবিকভাবে যেভাবে বেলুনে গ্যাস ভরা হয় কালও (বুধবার) একইভাবে ভরেছি। এমন বিস্ফোরণ হবে কল্পনাও করতে পারিনি। বিস্ফোরণের পর ৫ মিনিট আমার কোনো জ্ঞান ছিল না।’

তিনি আরও বলেন, ‘জ্ঞান ফিরলে প্রথমে আমার বাসায় যাই, তারপর ইসলামিয়া হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করাই। তারা ভর্তি না নিয়ে আমাকে পঙ্গুতে (পঙ্গু হাসপাতাল) পাঠায়, সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলে পাঠায়।’

এর আগে তিনি ঢাকার মিরপুরেই একটি টেইলার্সে জামা-কাপড় শেলাইয়ের কাজ করতেন। সেখানে প্রতি পিস বাবদ ৮০ টাকা দিত। কিন্তু ওই টাকায় না পোষানোতে তিনি এ ব্যবসায় নামেন বলে জানান।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) রূপনগর থানার শিয়ালবাড়ি বস্তির শিশুরা বেলুন কিনতে গিয়ে ভ্যানগাড়িতে থাকা বেলুনে ভরা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status