ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, বিপদে পাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 9:46 PM
সর্বশেষ আপডেট: Friday, 1 November, 2019, 12:51 PM

ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, বিপদে পাপন

ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, বিপদে পাপন

গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার একটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। প্রথমে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আজ পাপনের ক্যাসিনো খেলার ভিডিওটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিডিও এবং স্থিরচিত্রগুলো দেখেছেন। যখন দেশে ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান চলছে তখন পাপনের এই ক্যাসিনো খেলার দৃশ্য দেখে হতবাক প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ দুপুরের পর প্রধানমন্ত্রী পাপনের ক্যাসিনো খেলার স্থির এবং ভিডিও চিত্রগুলো দেখেন। তিনি ব্যাথিত এবং হতাশ হন। এই ছবি দেখতে দেখতে তার মুখ থেকে বেরিয়ে আসে, পাপনও!

উল্লেখ্য যে, প্রয়াত রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং আওয়ামী লীগের মহিলা নেত্রী আইভী রহমান পুত্র নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রী তাকে ছোট ভাইয়ের মতই স্নেহ করেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর তাকে সেই শুন্য আসনে মনোনয়ন দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদও তাকে দেন। পাপনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসলেও প্রধানমন্ত্রী সেগুলো আমলে নেননি।

অন্যদিকে প্রধানমন্ত্রীর স্নেহধন্য এ কারণেই পাপন ক্রিকেট বোর্ডকে তার ইচ্ছেমতো চালিয়েছেন। জবাবদিহীতার উর্ধ্বে রেখেছিলেন নিজেকে। এখন এই ক্যাসিনোর ভিডিও ভাইরাল হওয়ার পর পাপনের পরিণতি কি হয় সেটাই দেখার বিষয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status