ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
স্ত্রী গার্মেন্টসে কাজে গেলে নিজের মেয়েকে ধর্ষণ করত লম্পট বাবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 October, 2019, 1:08 PM

স্ত্রী গার্মেন্টসে কাজে গেলে নিজের মেয়েকে ধর্ষণ করত লম্পট বাবা

স্ত্রী গার্মেন্টসে কাজে গেলে নিজের মেয়েকে ধর্ষণ করত লম্পট বাবা

বন্দর থানা পুলিশ নারায়ণগঞ্জের বন্দরে নিজ কন্যকে ধর্ষণের অভিযোগে লম্পট বাবাকে গ্রেফতার করেছে। আজ বুধবার সকালে পুলিশ তাকে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত লম্পট বাবার নাম মুসলিম মিয়া (৫০)। তিনি উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত রিয়া চাদের ছেলে।

ধর্ষণের শিকার মেয়ে নিজে বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা গেছে, বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার কালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া লম্পট মুসলিম স্ত্রী গার্মেন্টসে কাজে গেলে প্রায় সময়ই মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে মেয়ে কাউকে কিছু বলতো না। দীর্ঘ এক বছর যাবত তিনি মেয়েকে ধর্ষণ করে আসছিলেন।

বাবার অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে অবশেষে মেয়ে ঘটনাটি তার মাকে বলতে বাধ্য হয়। পরে মা তার মেয়েকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এতে করে লম্পট মুসলিম মা-মেয়েকে নানাভাবে হুমকি দিতে থাকে।

অবশেষে উপায়ান্তর না পেয়ে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে এলাকাবাসীর সহায়তায় আজ বুধবার থানায় এসে মেয়ে বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে।

পুলিশ লম্পট বাবাকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠায়।

এ ব্যপারে বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। আমরা ধর্ষিতার অভিযোগের সাথে সাথে মামলা নিয়ে লম্পট বাবাকে গ্রেফতার করেছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status