ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দুই নায়কের হাতে উঠছে জাতীয় পুরস্কার!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 1:11 PM

দুই নায়কের হাতে উঠছে জাতীয় পুরস্কার!

দুই নায়কের হাতে উঠছে জাতীয় পুরস্কার!

২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গেজেট প্রকাশ পাওয়ার কথা আজ। কিন্তু প্রকাশের আগেই একটি বিশেষ সূত্রে উল্লেখযোগ্য পুরস্কারের তালিকা এসেছে হাতে।

জানা গেছে, ২০১৭ সালের সেরা অভিনেতা হিসেবে যৌথভাবে পুরস্কৃত হতে যাচ্ছেন শাকিব খান ও আরিফিন শুভ। শাকিব ‘সত্তা’ ও শুভ ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য এই পুরস্কার পাবেন।

অন্যদিকে ২০১৮ সালের সেরা অভিনেতা হতে যাচ্ছেন যৌথভাবে ফেরদৌস ও সাইমন সাদিক। যথাক্রমে ‘পুত্র’ ও ‘জান্নাত’-এর জন্য নির্বাচিত হয়েছেন দুজন। সূত্রটি আরো জানায়, ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘হালদা’র জন্য নুসরাত ইমরোজ তিশা ও ২০১৮ সালের ‘দেবী’র জন্য জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাবেন।

২০১৭ ও ২০১৮ সালের সেরা ছবি দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ও সাইফুল ইসলাম মাননুর ‘পুত্র’। ‘গহীন বালুচর’-এর জন্য ২০১৭ সালের সেরা পরিচালক বদরুল আনাম সৌদ। ২০১৮ সালের ‘জান্নাত’-এর এই ক্যাটাগরিতে পুরস্কার পাবেন মোস্তাফিজুর রহমান মানিক।

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২৮ শাখায় প্রতিদ্বন্দ্বিতা করে দুই বছরে মুক্তি পাওয়া ৭৪ ছবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status