ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 12:48 PM

এবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

এবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা এখন নিত্যনৈমত্তিক ঘটনা। তার সাথে এখন যোগ হয়েছে মিয়ানমারের শান্তিরক্ষী বাহিনীর অত্যাচার।

কক্সবাজারের নাফ নদীতে মাছ ধরতে যেয়ে এবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনি বর্ডার গার্দ পুলিশ (বিজিপির) গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামে বাংলাদেশি এক জেলে নিহত হয়েছেন। তার সাথে আবুল কালাম নামে আহত হয়েছেন আরও একজন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ঝিমংখালীর নাফ নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলেরা অভিযোগ করেন, বিভিন্ন সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নাফ নদীতে মাছ ধরতে যাওয়া বাংলাদেশী জেলেদেরকে প্রায়ই নির্যাতন করে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে মাছ শিকারে গেলে তাদের গুলিতে জেলে নুর মোহাম্মদ নিহত ও আবুল কালাম আহত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status