ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গায়ের রং কালো বলে স্বামীর উপহাস, স্ত্রীর আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 12:46 PM

গায়ের রং কালো বলে স্বামীর উপহাস, স্ত্রীর আত্মহত্যা

গায়ের রং কালো বলে স্বামীর উপহাস, স্ত্রীর আত্মহত্যা

গায়ের রং কালো বলে স্বামী ক্রমাগত উপহাস করায় ২১ বছর বয়সী ভারতীয় এক তরুণী আত্মহত্যা করেছে।

গত সোমবার ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।

বুধবার পুলিশের বরাতে বিবিসি জানায়, ‘নিহত ওই তরুণীর স্বামীর বিরুদ্ধে তার বাবা থানায় মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তরুণীর স্বামী এখনো কিছু বলেননি বা কোনো বিবৃতি দেননি।’

বিবিসি জানায়, ‘বাঁশখোয়ারা গ্রামে বাড়ির বাইরে কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়েন ওই তরুণী। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছয় মাস আগে তার বিয়ে হয়েছিল।’

ওই তরুণীর বাবা স্থানীয় পুলিশকে বলেন, মেয়ের গায়ের রং কালো হওয়ার কারণে তার স্বামী ক্রমাগতভাবে অবজ্ঞা করেছেন। এ কারণে তার মেয়ে আত্মহত্যা করেছেন।

এ ধরনের ঘটনা ভারতে অবশ্য এবারই প্রথম নয়। গায়ের রং নিয়ে স্বামী বিদ্রুপ করায় ২০১৪ সালে ২৯ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেন। এছাড়া গায়ের রং কালো হওয়ায় সহপাঠী ‘কুৎসিত’ বলে ডাকায় ২০১৮ সালে ১৪ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status