ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
স্বামীর খোঁজে এসে গৃহবধূ গণধর্ষণের শিকার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 6:41 PM

স্বামীর খোঁজে এসে গৃহবধূ গণধর্ষণের শিকার

স্বামীর খোঁজে এসে গৃহবধূ গণধর্ষণের শিকার

চট্টগ্রাম থেকে স্বামীর খোঁজে লক্ষ্মীপুরের রামগতিতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ (২২) থানায় মামলা দায়ের করেছে। বুধবার  দুপুরে ওই গৃহবধূ বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে এ মামলা করেন। সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরনেয়ামত গ্রাম থেকে তিন আসামিকে আটক করে। পরে ধর্ষণ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।  

আটককৃতরা হলেন চর নেয়ামত গ্রামের বাসিন্দা বেলাল হেসেন, আলাউদ্দিন ও মো. বেলাল। জানা গেছে, আসামিরা ওই গৃহবধূকে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে রামগতির আলেকজান্ডার বাজার থেকে চরনেয়ামত গ্রামে নিয়ে যায়। পরে আলাউদ্দিনের বাড়িতে রেখে ৫ জন মিলে রাতভর গৃহবধূকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বুধবার গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশ জানায়, গৃহবধূ চট্টগ্রামের করেরহাট ইউনিয়নের বনিনগর গ্রামের বাসিন্দা। তার স্বামী রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারের একটি ফার্নিচার দোকানে চাকরি করে। স্বামীর খোঁজে চট্টগ্রাম থেকে গৃহবধূ মঙ্গলবার সন্ধ্যায় আলেকজান্ডার আসে। সঠিক ঠিকানা না থাকায় তিনি বাজারে স্বামীর খোঁজ করতে থাকে। একপর্যায়ে আসামি বেলাল তাকে স্বামীর কাছে পৌঁছে দেয়ার কথা বলে চরনেয়ামত গ্রামে নিয়ে যায়। সেখানে অন্য আসামি আলাউদ্দিনের বাড়িতে রেখে ৫ জন মিলে রাতভর জোরপূর্বক পালাক্রমে গৃহবধূকে ধর্ষণ করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হবে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status