ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
নায়িকার সঙ্গে প্রতারণা করেছেন হোটেলে কাজ করা পরিচালক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 1:45 PM

নায়িকার সঙ্গে প্রতারণা করেছেন হোটেলে কাজ করা পরিচালক

নায়িকার সঙ্গে প্রতারণা করেছেন হোটেলে কাজ করা পরিচালক

‘গন্তব্য’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন অরণ্য পলাশ। কিন্তু একটি সিনেমা নির্মাণ করেই তিনি নি:স্ব হয়েছেন। ‘সিনেমা বানিয়ে নিঃস্ব পরিচালক এখন হোটেল বয়’- এমন খবর এখন সর্বত্র। বেঁচে থাকার তাগিদে তিনি একটি হোটেলে ২৫০ টাকা রোজ মজুরিতে কাজ করছেন। ছবি বিক্রী করতে পারছেন না কারো কাছে।

সিনেমার মাঝপথেই ছেড়ে চলে যান ছবির প্রযোজক। বাধ্য হয়ে সেই ছবি শেষ করতে গিয়ে গ্রামের বাড়ির জমি বিক্রি করেন অরণ্য। তাতেও অর্থের জোগান না হওয়ায় সুদের ওপর ঋণও নেন তিনি। অবশেষে ছবি শেষ হয়। সেটি সেন্সরও পায়। তবে মুক্তি দিতে পারছিলেন না। একটি টিভি চ্যানেলের কাছে ছবিটি বিক্রির কথা হলেও শেষ পর্যন্ত সেটি বিক্রি করা সম্ভব হয়নি। সেই ছবি মুক্তির স্বপ্ন বুকে নিয়ে অমানবিক দিনযাপন করছেন তিনি।

বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, পলাশের স্ত্রী এলিনা শাম্মী। তিনি থাইল্যান্ডে ছিলেন। সম্প্রতি ফিরেছেন দেশে। স্বামী হোটেলে কাজ করে জীবন ধারণ করেন আর স্ত্রী বিদেশ ঘুরেন। এমন প্রশ্নের মুখোমুখি হলে তিনি বিরক্ত হন। তিনি বলেন, আমি ওর সিনেমার ব্যবসায়ীক পার্টনার। আর কিছুই না। ও যদি বলে থাকে আমি ওর স্ত্রী সেটা মিথ্যে বলেছে।

তিনি বলেন, সিনেমা নির্মাণ করতে ৭৫ লাখ টাকা ব্যয় হয়েছে। আমি দিয়েছি ৪৫ লাখ। ও দিয়েছে বাকিটা’।

এলিনা শাম্মী আরও বলেন, ‘প্রথমদিকে সিনেমাটির প্রযোজক অন্য কেউ ছিল। মাঝপথে ছবিটির প্রযোজক পালিয়ে গেলে আমি আগ্রহী হই এর গল্প শুনে। ১৫ লাখ টাকা দেই অরণ্যকে। পরে ধাপে ধাপে ৪৫ লাখ টাকা খরচ করেছি এই সিনেমার জন্য।

এরপরও ছবির অনেক কাজ বাকি ছিল। তিনি বলেন, ছবির বড় অংশের টাকা দিয়েও প্রযোজক আমি হতে পারিনি। পলাশ এটি নিবন্ধন করিয়েছে তার নামে। আমি ছবিটি মুক্তি পেলে আমার পাওনা টাকা চাই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status