ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
ধর্মঘটের সাথে সাকিবের শাস্তির কোন সম্পর্ক নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 1:39 PM

ধর্মঘটের সাথে সাকিবের শাস্তির কোন সম্পর্ক নেই

ধর্মঘটের সাথে সাকিবের শাস্তির কোন সম্পর্ক নেই

সাকিব যে আইসিসির কাছ থেকে শাস্তি পেতে যাচ্ছে এ ব্যাপারে আগেই জানতো বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসানের মধ্যে এ ব্যাপারে একাধিক মিটিংও হয়েছে।

জানা যায়, খেলোয়াড়দের আন্দোলনের কিছুদিন আগে দুবাইয়ে আইসিসির একটি বোর্ড মিটিং হয়, সে মিটিংয়েই বিসিবি সভাপতি ও সিইওকে সাকিবের ফিক্সিং-এর প্রস্তাব গোপনের বিষয়ে প্রমাণ পাওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। আইসিসির অ্যান্টিকরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট- আকসু গত দুই বছর ধরেই এ নিয়ে তদন্ত করছে৷ তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরই কেবল তা জানানো হয়েছে বিসিবিকে।

ভারত সফর, ক্রিকেটারদের ধর্মঘট, বিসিবি সভাপতির নানা বক্তব্য এবং এর পরপরই সাকিবের শাস্তির বিষয়টির টাইমিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটপ্রেমীরাও নানা প্রশ্ন তুলছেন।

অনেকে এমন ধারণাও প্রকাশ করছেন, হয়তো আন্দোলনে যাওয়ার শাস্তি হিসেবেই এমন ফল ভোগ করতে হচ্ছে সাকিবকে। কিন্তু ক্রিকেটারদের ধর্মঘটের সাথে এ বিষয়ের কোন সম্পৃক্ততা নেই। কারণ আকসু সম্পূর্ণ আলাদা প্রতিষ্ঠান। এর উপর প্রভাব খাটানোর সুযোগ বিসিবি কেন কোন বোর্ডেরই নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status