ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
তার শূন্যতা বহুদিন আমার আত্মায় হাহাকার করে ফিরবে
আবদুল হাই শিকদার
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 1:16 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 October, 2019, 1:19 PM

তার শূন্যতা বহুদিন আমার আত্মায় হাহাকার করে ফিরবে

তার শূন্যতা বহুদিন আমার আত্মায় হাহাকার করে ফিরবে

প্রেমে পড়বো প্রেমে পড়ছি অবস্থা তখন , একটা পাঁয়তারা পর্ব চলছে। সেই সময় চিত্রালীতে বেরোলো মাহফুজ সিদ্দিকীর 'প্রেম তুই সর্বনাশী' গল্পগ্রন্থের রিভিউ ।

মফস্বল শহরে বসে একটা সদ্য প্রকাশিত বই জোগাড় করা কতটা ঝক্কির তা বলাই বাহুল্য । শেষ পর্যন্ত ঢাকা থেকে রংপুরে আনানো হলো কিতাব । চার বন্ধু সুব্রত চৌধুরী , কালিরন্জন বর্মন , রহমান মুখলেস আর আমার মধ্যে হুডাহুডি ।—— সে কবেকার কথা !

কর্মজীবনে শুরু হলো ঢাকা বাস । পেশার কারণে স্বাভাবিকভাবেই মাহফুজ সিদ্দিকীর কাছাকাছি চলে এলাম ।মাঝেমধ্যেই দেখা হতো প্রেসক্লাবে । দেখা হলেই হলো , আমার প্রথম সম্ভাষণ , প্রেম তুই সর্বনাশী —-

কেমন আছেন ভাই ?
হাসিতে ঝলমল করে ঊঠতেন সিদ্দিকী ভাই , আমি জানি আপনি এটাই বলবেন । আপনি ছাড়া আমাকে আমার বইয়ের নামে আর কেউ সম্মোধন করে না ।

ওই বইয়ে আরেকটা গল্প ছিল 'রেলগাড়ি ডলা মারা ব্যাঙ চ্যাপ্টা'। পরের বাক্যে ওই গল্পের কথা আনতাম ।
তিনি তার আবেগ ধরে রাখতে পারতেন না ।
সহজ সরল মিস্টি মাখানো তার হাত আমার হাতে তুলে দিয়ে , তিনি তার হৃদয়টা আমাকে দেখাতেন ।

প্রেসক্লাবের ভিতরের বারান্দার যে সোফাটায় তিনি নিয়মিত বসতেন , তার শূন্যতা বহুদিন আমার আত্মায় হাহাকার করে ফিরবে !

[ফেসবুক থেকে সংগৃহীত]

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status