ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
সম্রাটের সহযোগী জাকির আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 10:48 AM

সম্রাটের সহযোগী জাকির আটক

সম্রাটের সহযোগী জাকির আটক

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী জাকির হোসেনকে (৪৫) ভোলা থেকে আটক করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ভোলা শহরের চরনেয়াবাদ এলাকার পাসপোর্ট অফিস সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে রাতেই ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব সদস্যরা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, জাকির হোসেন নামে এক ব্যক্তিকে র‌্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছে। পরে তার বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে ভোলা থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা দুটি মামলা দায়ের করেছে।

তিনি আরও জানান, মামলায় জাকিরকে সম্রাটের ব্যবসায়িক পার্টনার উল্লেখ করা হয়েছে। তবে সে সম্রাটের সহযোগী কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status