ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
মুখ খুললেন সাকিবের বাবা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 10:38 AM

মুখ খুললেন সাকিবের বাবা

মুখ খুললেন সাকিবের বাবা

বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে ক্রিকেট খেলায় দুই বছরের নিষেধাজ্ঞায় স্তম্ভিত সারাদেশের মানুষ। একই সঙ্গে মর্মাহত সাকিব আল হাসানের পরিবারের সদস্যরা। এ ঘটনায় সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, ‘আমার ছেলে এমন কোনও অপরাধ করেনি। যে অপরাধে তাকে এমনভাবে নিষিদ্ধ করা হবে। আশা করি বিষয়টি পুণঃবিবেচনা করবে আইসিসি।’ সাকিব আল হাসানের দুই বছরের নিষেধাজ্ঞায় স্তম্ভিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেন, এর চেয়ে হতাশার আর কিছু নেই। সাকিবকে নিয়ে আমাদের সব পরিকল্পনা ছিল। সাকিবের অভাব পূরণ হওয়ার নয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে সাকিবকে নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় সাকিবকে পাশে রেখে বোর্ড সভাপতি আরও বলেন, বিসিবি সাকিবের পাশে থাকবে। শিগগিরই সে আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরবে এবং দেশের হয়ে আরও অবদান রাখবে।

জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে দায় স্বীকার করে নেওয়ায় এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। ফলে এক বছর পরই খেলতে পারবেন সাকিব, কিন্তু এক্ষেত্রে আইসিসির দেওয়া নিয়ম-কানুন মেনে চলতে হবে। কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status