ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
সহযোদ্ধা সাকিবকে নিয়ে মাশরাফির টুইট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 10:41 AM

সহযোদ্ধা সাকিবকে নিয়ে মাশরাফির টুইট

সহযোদ্ধা সাকিবকে নিয়ে মাশরাফির টুইট

জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করলেও বিষয়টি গোপন করায় বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে দোষ স্বীকার করায় এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। ফলে ২০২০ সালের ২৯ নভেম্বর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন।

সাকিব আল হাসানের দুই বছরের নিষেধাজ্ঞায় স্তম্ভিত সারাদেশের মানুষ। এই ঘটনা বাংলাদেশ ক্রিকেটের জন্যও বড় ধাক্কা। এমন ঘটনার পর তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন জাতীয় দলের সতীর্থরা।

ঘটনার পর সাকিবকে নিয়ে টুইট করেছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টুইট বার্তায় তিনি লিখেছেন, দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান! ’

তা আগে টুইট বার্তায় জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জানান, সাকিবের সঙ্গে বয়সভিত্তিক এবং আন্তর্জাতিক মিলে ১৮ বছর ধরে খেলেছি। তাকে ছাড়া (ভারত সফরে) খেলতে যাওয়াটা দুঃখজনক। আশা করি সাকিব দ্রুত ফিরে আসবে। দেশবাসী এবং আমার সমর্থন তার সঙ্গে সবসময় আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status