ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার যুবদলের কড়া সমালোচনায় আলাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 9:58 PM

এবার যুবদলের কড়া সমালোচনায় আলাল

এবার যুবদলের কড়া সমালোচনায় আলাল

জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বের কড়া সমালোচনা করে নেতাদের একগুচ্ছ কর্মসূচি গ্রহণের পরামর্শ দিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেছেন, মুনাফেকি নিয়ে কোরআন শরিফে অনেক কথা আছে, সেই ব্যাপারে আমরা সবাই যেন নিজেদের ধোয়ামোছা করি।যুবদলের বন্ধুদের বলবো, আপনারা বেশি না মাত্র দুই থেকে তিনটা কর্মসূচি দেন। একটা কর্মসূচি দেন, গর্বের সঙ্গে বলেন যে ৭২ বছর বয়সে কেউ যুবদলের সভাপতি হয়নি এবং কেউ কোনো অপকর্মের দায়ে জেলে বা আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হয় নাই। যেটা বর্তমান প্রধানমন্ত্রীর দলে আছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট মিলনায়তনে যুবদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালের ডাক্তরারা বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তবে জীবনমৃত্যু আল্লাহর হাতে। এই কথার মধ্য দিয়ে কী ম্যাসেজ দিয়েছেন। এই ম্যাসেজ পরিষ্কারভাবে বোঝার জন্য. আপনাদের যুবদলের একটি প্রতিনিধি দল পিজি হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে দেখা করে ব্যাখা চান যে, এই কথাটার অর্থ কী? দয়া করে এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আরেকটা হচ্ছে-প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, প্রত্যেকটা কোম্পানি ২০ থেকে ২৪ টাকায় ইন্টারনেট কিনে আমাদের কাছে ২০০ টাকার বেশি বিক্রি করে এর বিরুদ্ধে কর্মসূচি দেন। বাংলাদেশের যুব সমাজ আপনাদের সঙ্গে থাকবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগকে নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। আওয়ামী লীগ নিয়ে সময় নষ্ট করারও কিছু নাই। আমরা নিজের কীভাবে সুন্দর করে আরও বেশি পরিচ্ছন্ন করে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায়, সেই নেতৃত্ব তৈরির জন্য আসুন আমরা প্রস্তুত হই। সেই নেতৃত্বের পেছনে যেই টিম থাকবে, তা তৈরি করার ক্ষেত্রেও যেন আমরা সতর্ক থাকি। তা না হলে আমরা বর্তমান অরাজগতার বিপক্ষে জনসমর্থন তৈরি করতে পারবো না।

আলাল বলেন, নির্লজ্জপনা নাকি রাজনৈতিক অঙ্গনে একটা অলঙ্কার। সেটা বর্তমান সরকারের দিকে তাকালে আমরা দেখতে পাই। এরকম অরাজক, অগোছালো, দুর্বল রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন যেই অবস্থায় পরিণত হয়েছে, এর থেকে ভালো কোনো শব্দ আমি বলতে পারছি না।

তিনি বলেন, অরাজক, অগোছালো, দুর্বল এটা হচ্ছে আওয়ামী লীগের বর্তমান অবস্থা। তারা আবার বলে পরবর্তী সুদ্ধি অভিযান নাকি বিএনপির বিরুদ্ধে। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগে নিজের ঘরের ময়লা পরিষ্কার করুন।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, উত্তরের সভাপতি এস.এম. জাহাঙ্গীর, দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ বক্তব্য দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status