ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভিসি নিয়োগে উদ্যোগ নেয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 9:30 PM

ভিসি নিয়োগে উদ্যোগ নেয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

ভিসি নিয়োগে উদ্যোগ নেয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

যেসব বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি নিযুক্ত ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও কোষাধ্যক্ষ বা ট্রেজারারের পদ শূন্য রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ে দ্রুততার সঙ্গে পদগুলোতে নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আসন্ন জেএসসি-জেডিসি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ পদগুলোতে নিয়োগ দিতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ সংক্রান্ত একটি চিঠিও মন্ত্রণালয়কে দেয়া হয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর দেয়া চিঠিতে দেশের যেসব বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও কোষাধ্যক্ষ পদ শূন্য রয়েছে সেখানে জরুরি ভিত্তিতে পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য অনুরোধ জানানো হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বর্তমানে দেশের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে। ফলে এসব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এদিকে, ইউজিসি সূত্রে জানা গেছে, বর্তমানে ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র তিনটিতে ভিসির পদ শূন্য রয়েছে। এগুলো হচ্ছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রায় ছয় মাস ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ শূন্য রয়েছে। অপরদিকে ১০৫টি বেরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৬টিতে রাষ্ট্রপতি নিযুক্ত ভাইস চ্যান্সেলর, ৮৫টিতে প্রো-ভাইস চ্যান্সেলর এবং ৫০টিতে ট্রেজারার বা কোষাধ্যক্ষ নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status