ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবকে যেভাবে ফাঁসায় ভারতীয় দীপক আগারওয়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 9:20 PM

সাকিবকে যেভাবে ফাঁসায় ভারতীয় দীপক আগারওয়াল

সাকিবকে যেভাবে ফাঁসায় ভারতীয় দীপক আগারওয়াল

সাকিবের সাথে যে বাজিকর দফায় দফায় যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তিনি দীপক আগারওয়াল। ভারতের নাগরিক, সবচেয়ে বড় পরিচয়- একজন বাজিকর। ভদ্রলোকের খেলা ক্রিকেটে অনৈতিকতার প্রবেশ ঘটিয়ে অবৈধ উপায়ে উপার্জন করতে চান অর্থ। তিনি ‘টার্গেট’ করেছিলেন সাকিবকেও। যদিও সাকিবের বিচক্ষণতায় সফল হননি। তবে শেষপর্যন্ত খামখেয়ালি সাকিবের চুপ থাকাটাই নিষেধাজ্ঞার মত শাস্তি ডেকে এনেছে।


সাকিবের এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে মোবাইল নম্বর জোগাড় করেন আগারওয়াল, যে নম্বর দিয়ে সাকিব হোয়াইটসঅ্যাপ ব্যবহার করেন। তখন ২০১৭ সালের শেষভাগ, চলছে বিপিএল। ঢাকা ডায়নামাইটসে সাকিব। বাজিকর আগারওয়াল সাকিবের ঐ ঘনিষ্ঠ ব্যক্তির কাছে বিপিএলের আরও কজন ক্রিকেটারের নম্বর চান।


অন্য সব শুভাকাঙ্ক্ষীর মত আলাপচারিতা শুরু করেন আগারওয়াল। তিনি সাকিবের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করতেন। এ সময় তাদের স্বাভাবিক বার্তাও আদানপ্রদান হয়। ২০১৮ সালের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। ১৯ জানুয়ারি শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারায় টাইগাররা। ম্যাচসেরা সাকিবকে অভিনন্দন জানিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান বাজিকর আগারওয়াল।


তবে সাকিব তখনো আগারওয়ালের বাজিকর সত্তা ধরতে পারেননি। অভিনন্দন জানানোর পর তিনি সাকিবকে জিগ্যেস করেন, ‘আমরা কি এই সিরিজে কাজ করব, নাকি আইপিএল পর্যন্ত অপেক্ষা করব আমি।’ তখনই প্রথম বাজিকরের মত আচরণ করেন আগারওয়াল। কিন্তু সাকিব এ বিষয়ে কোনো অভিযোগ করেননি আকসু বা অন্য কোনো দুর্নীতি দমন সংস্থার কাছে।


সাকিবের শাস্তি প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল। আন্তরিকতার সঙ্গে তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান একজন অত্যন্ত অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি অনেকগুলি শিক্ষামূলক অধিবেশনে অংশ নিয়েছেন এবং কোডের আওতায় তাঁর বাধ্যবাধকতাগুলি জানেন। এই পদ্ধতির প্রতিটি তার জানানো উচিত ছিল।’


‘সাকিব তার ভুল স্বীকার করেছেন এবং তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছেন। এমনকি ভবিষ্যতে অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছে। যাতে করে তরুণ খেলোয়াড়রা এ ভুল করতে না পারে। আমি তার এই প্রস্তাবে খুশি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status