ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুখ্যমন্ত্রী হবেন সৌরভ গাঙ্গুলি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 8:55 PM

মুখ্যমন্ত্রী হবেন সৌরভ গাঙ্গুলি!

মুখ্যমন্ত্রী হবেন সৌরভ গাঙ্গুলি!

বাঙালির ঘরের ছেলে বলে কথা । যেখানেই যাবে, বুক চিতিয়ে বিজ​য় পতাকা উড়িয়ে আসবে ।"দাদা" ক্যাপ্টেন হওয়ার পর ভারতের ক্রিকেটে সেই তেজটা পরিণত হ​য়। সৌরভ গাঙ্গুলী বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন সেই সাথে তিনি ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।

ক্রিকেট রাজনীতির গণ্ডি পেরিয়ে সক্রিয় রাজনীতিতেও সফল হবেন কলকাতার 'প্রিন্স' সৌরভ গাঙ্গুলি! অদূর ভবিষ্যতে পেয়ে যেতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদও। অন্তত এমনটাই মনে করছেন বীরেন্দ্র শেবাগ।

ভারতীয় ক্রিকেটের সাবেক ওপেনারের দাবি, তিনি সৌরভ গাঙ্গুলি সম্পর্কে দু'টি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার প্রথমটি ইতোমধ্যেই প্রমাণিত। দ্বিতীয়টি ঘটার অপেক্ষায় আছেন তিনি।

কিন্তু কী এমন ভবিষ্যদ্বাণী করেছেন শেবাগ? বীরু বলছেন, যখন প্রথম শুনলাম দাদা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছেন, তখন ২০০৭ সালের কেপ টাউনের একটা ঘটনার কথা মনে পড়ল। কেপ টাউনের সেই ম্যাচে আমি আর ওয়াসিম জাফর তাড়াতাড়ি আউট হয়ে যায়। শচীনের চার নম্বরে ব্যাট করার কথা ছিল। কিন্তু তিনি কোনো কারণে মাঠে যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। সেসময় সৌরভকে বলা হলো চার নম্বরে ব্যাট করতে। দাদা দীর্ঘদিন বাদে দলে ফিরছিলেন। আর দক্ষিণ আফ্রিকায় প্রচুর চাপ ছিল সেসময়। কিন্তু সেই চাপ যেভাবে তিনি সামলালেন, সেটা শুধু তিনিই পারতেন। সেদিনই আমরা ড্রেসিং রুমে সবাই মিলে ঠিক করি। যদি কোনো দিন আমাদের মধ্যে কেউ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে তিনি হবেন দাদা। আমি তো এটাও বলেছিলাম, যে দাদা একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। একটা ভবিষ্যদ্বাণী পূরণ হয়ে গেছে। আর একটা পূরণ হওয়ার অপেক্ষায় আছি।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গের মহারাজ। বোর্ডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন তিনি। বিসিসিআইয়ের সভাপতি পদে মনোনয়ন দেয়ার আগে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে সৌরভের একটি বৈঠক হয়। যে বৈঠক ঘিরে তারা বিজেপি যোগ নিয়েও জল্পনা ছড়ায়।

তবে, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সৌরভ গাঙ্গুলির রাজনীতি-যোগ নিয়ে জল্পনা ছড়িয়েছে। কিন্তু প্রতিবারই তিনি যাবতীয় জল্পনায় পানি ঢেলে নিজেকে তথাকথিত সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে রেখেছেন। এখন অদূর ভবিষ্যতে তার কোনো রাজনৈতিক দলে যোগ দেয়ার সম্ভাবনা আছে কিনা, তা অবশ্য কারো জানা নেই। তবে, শেবাগের জোরালো দাবি, দাদা একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেনই। সূত্র : সংবাদ প্রতিদিন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status