ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিদেশে নির্যাতিতা বাংলাদেশি নারীর বাঁচার আকুতি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 October, 2019, 11:12 PM

বিদেশে নির্যাতিতা বাংলাদেশি নারীর বাঁচার আকুতি ভাইরাল

বিদেশে নির্যাতিতা বাংলাদেশি নারীর বাঁচার আকুতি ভাইরাল

বিদেশে এক নির্যাতিতা বাংলাদেশি নারীর বাঁচার আকুতির ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ওই নারী বলছেন, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মরেই যাব। আমি এখানে খুবই কষ্টে আছি। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমি জানি না এখান থেকে কি করে রক্ষা পাব। আমার আগের বাসায় অনেক নির্যাতন করেছে। ১৫ দিন এক ঘরে আটকে রেখে নির্যাতন করেছে, কিছু খেতে দেয়নি। ওখান থেকে আরেক জায়গায় পাঠিয়েছে সেখানেও নির্যাতন করা হচ্ছে। আমারকে গরম তেল দিয়ে হাত পুড়িয়ে দেওয়া হয়েছে। আমারকে বেঁধে মারধর করা হয়েছে। আমাকে বাঁচাও। আমাকে এখান থেকে নিয়ে যাও। না হলে আমি মরেই যাব।

তিনি আরও বলেন, ''আমি বাংলাদেশের অফিসে আক্তারের কাছে ফোন দিয়েছিলাম। সে আমার সাথে উল্টা-পাল্টা খারাপ কথা কই। আমি হাবিবের কাছে ফোন দিয়েছিলাম, সেও উল্টা-পাল্টা খারাপ কথা কই। আমি তাদের কাছে সাহায্য চাইছি। কিন্তু তারা আমাকে সাহায্য করছে না। আমি চুরি করে টয়লেট থেকে কথা বলছি। আমাকে নিয়ে যাও, আমাকে বাঁচাও নয়তো আমি মরে যাব।'

ধারণা করা হচ্ছে, তার কোনো নিটকাত্মীয় ফোনে কথাগুলো বলছিলেন ওই নারী। ভিডিওতে ওই নারী কোন দেশ থেকে এই কথাগুলো বলছিলেন তা জানা যায়নি। তবে নেটিজেনদের কমেন্ট থেকে ধারণা করা হচ্ছে, ওই নারী সৌদি আরব থেকে কথাগুলো বলছিলেন।

ভাইরাল ভিডিও'তে এক ব্যক্তি লিখেছেন, ওই নারীর নাম নাজমা বেগম। তিনি গত ২ সেপ্টেম্বর নির্যাতনের মুখে সৌদি আরবে মারা যান। গত ২৪ অক্টোবর তার লাশ এসেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status